Subscribe to get Updates
Health Insight BD - বিশ্বস্ত স্বাস্থ্য ও চিকিৎসা তথ্য
  • হোম
  • সকল আর্টিকেল
  • আমার সম্পর্কে
  • প্রয়োজনীয় টুলস
    • ওয়াটার ক্যালকুলেটর
    • ক্যালোরি ক্যালকুলেটর
    • বিএমআই ক্যালকুলেটর
    • জরুরি সহায়তা
  • রক্তদাতা
No Result
View All Result
  • হোম
  • সকল আর্টিকেল
  • আমার সম্পর্কে
  • প্রয়োজনীয় টুলস
    • ওয়াটার ক্যালকুলেটর
    • ক্যালোরি ক্যালকুলেটর
    • বিএমআই ক্যালকুলেটর
    • জরুরি সহায়তা
  • রক্তদাতা
No Result
View All Result
HealthNews
No Result
View All Result
Home Uncategorized

স্নায়ু রোগ চিকিৎসায় আলো দেখিয়ে তিন বিজ্ঞানীর নোবেল জয়

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
October 6, 2026
in Uncategorized
0
স্নায়ু রোগ চিকিৎসায় আলো দেখিয়ে তিন বিজ্ঞানীর নোবেল জয়
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

স্নায়ুর চিকিৎসায় ‘নতুন আলোর দিশার’ চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন। তিন নোবেল জয়ী হলের যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসারোথ Karl Deisseroth জার্মানীর দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান Peter Hegemann এবং জর্জ নাগেল Georg Nagel

সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি ক্যারোলিনস্কা ইনস্টিটিউট কমিটি।  অপটোজেনটিক্স সংক্রান্ত গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমেরিকার কার্ল ডাইসেরথ এবং জার্মানির পেটার হেগেমান ও গেয়র্গ নাগেল যৌথ ভাবে ২০২৬ সালের চিকিৎসা-নোবেল পেলেন।

মূলত আলোর সাহায্যে নিয়ন্ত্রিত আয়ন চ্যানেলের মাধ্যমে কী ভাবে স্নায়ুকোষ (বিশেষত মস্তিষ্কের নিউরোন)-কে নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন এই ত্রয়ী। পুরস্কার হিসেবে ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা প্রায় সাড়ে ১১ কোটি টাকা ভাগ করে দেওয়া হবে তাঁদের মধ্যে।

ডাইসেরথ আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং হাওয়ার্ড হিউজ মেডিক্যাল ইনস্টিটিউটের বিজ্ঞানী। হেগেমান বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয় এবং নাগেল সে দেশেরই ভুর্ৎসবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

হেগেমান ও গেয়র্গ নাগেল এককোষী শৈবালে ‘চ্যানেলরোডপসিন’ নামক একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছিলেন, যা কোষকে আলোর প্রতি সংবেদনশীল করে তোলে। পরবর্তী সময়ে ডাইসেরথ এই প্রোটিনটিকে স্নায়ুকোষের জন্য একটি আলো-নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহারের পদ্ধতিটি আবিষ্কার করেন। এই প্রযুক্তির মাধ্যমে আলো ব্যবহার করে মস্তিষ্কের সুনির্দিষ্ট জীবন্ত কোষ বা নিউরনের কার্যকারিতা মিলিসেকেন্ডের নিখুঁত মাপে চালু বা বন্ধ করা যায়। নাগেল এবং হেগেমানের আবিষ্কার করা আলোক-সংবেদনশীল প্রোটিনকেডাইসেরথ স্তন্যপায়ী প্রাণীর যেমনঃ ইঁদুর জীবন্ত মস্তিষ্কের নিউরনে সফল ভাবে প্রতিস্থাপন করেন। তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং অপটিক্স বা আলোকবিদ্যা-এর মেলবন্ধনে তিনি যে নতুন প্রযুক্তির জন্ম দেন, তাকেই বলা হয় অপটোজেনেটিক্স।

নোবেল কমিটির দেওয়া তথ্য অনুযায়ী  এই প্রযুক্তির সবচেয়ে বড় ব্যবহারিক সাফল্য মস্তিষ্ক ও চোখের চিকিৎসায়। মস্তিষ্কের কোটি কোটি নিউরনের মধ্যে কোন রোগটির জন্য কোন নির্দিষ্ট নিউরোন-সার্কিট দায়ী, তা আগে চিহ্নিত করা প্রায় অসম্ভব ছিল।

হালের প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে গবেষকেরা এখন সুনির্দিষ্ট ভাবে দেখতে পাচ্ছেন কী ভাবে কোষগুলির গতিবিধি নিয়ন্ত্রিত হয়। এটি পার্কিনসন্স, অ্যালঝাইমার্স এবং মৃগীর এপিলেপ্সি মতো জটিল ব্যাধির উৎস বুঝতে সাহায্য করছে।

অন্য দিকে, চোখের রেটিনাইটিস পিগমেন্টোসা বা স্টারগার্ট ডিজ়িজের মতো জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা, যাঁদের চোখের আলো-সংবেদনশীল কোষগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের রেটিনার অন্যান্য অবশিষ্ট কোষকে কৃত্রিম ভাবে আলো-সংবেদনশীল কোষে রূপান্তর করা যাচ্ছে। মার্কিন-জার্মান ত্রয়ীর গবেষণার উপর ভিত্তি করে অপ্টোজেনেটিক জিন থেরাপির মাধ্যমে ইতিমধ্যে অন্ধ মানুষের দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনার সফল ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে।

Advertisement Banner
Previous Post

সাহিত্য যখন জাতে উঠার সিঁড়ি

Next Post

হাতে না পায়ে কেন রক্তচাপ মাপা হয়?

জান্নাতুল বাকেয়া কেকা

জান্নাতুল বাকেয়া কেকা

Next Post
হাতে না পায়ে কেন রক্তচাপ মাপা হয়?

হাতে না পায়ে কেন রক্তচাপ মাপা হয়?

Discussion about this post

Recommended

10 Things Every Woman Should Know About Yeast Infections

2 months ago

তারুণ্যের নায়ক চে গুয়েভারাকে চিনেছি শৈশবের আবেগে

2 months ago

Don't Miss

ক্যান্সার হলেও সুস্থ কোষ বাঁচাবে। চিকিৎসা বিজ্ঞানের নতুন দিশক

ক্যান্সার হলেও সুস্থ কোষ বাঁচাবে। চিকিৎসা বিজ্ঞানের নতুন দিশক

October 13, 2026
ঘুম কি দীর্ঘ জীবনের রহস্য?

ঘুম কি দীর্ঘ জীবনের রহস্য?

October 12, 2026
থাইরয়েডে পথ্য হিসেবে কি খাবেন? কেন খাবেন?

থাইরয়েডে পথ্য হিসেবে কি খাবেন? কেন খাবেন?

October 8, 2026
হাতে না পায়ে কেন রক্তচাপ মাপা হয়?

হাতে না পায়ে কেন রক্তচাপ মাপা হয়?

October 8, 2026
স্বাস্থ্য ও সাহিত্য শরীর, মন ও মননের খোরাকী

নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য, পুষ্টি, জীবনযাপন, মানসিক সুস্থতা এবং মননশীল সাহিত্যবিষয়ক লেখা সহজভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

দ্রুত লিংক

  • হোম
  • স্বাস্থ্য তথ্য
  • খাদ্য ও পুষ্টি
  • ফিটনেস
  • মানসিক স্বাস্থ্য
  • সকল আর্টিকেল

সেবা ও টুলস

  • স্বাস্থ্য সচেতনতা
  • প্রাথমিক চিকিৎসা
  • রক্তদাতা খুঁজুন
  • BMI ক্যালকুলেটর
  • ক্যালরি ক্যালকুলেটর
  • সাহিত্য ও মনন

যোগাযোগ

  • ইমেইল info@healthinsightbd.com
  • ফোন +880 1XXX-XXXXXX
  • ঠিকানা

    ঢাকা, বাংলাদেশ

© ২০২৬ স্বাস্থ্য ও সাহিত্য। সর্বস্বত্ব সংরক্ষিত।
গোপনীয়তা নীতি ব্যবহারের শর্তাবলি মেডিকেল ডিসক্লেইমার

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • Health
  • Weight Loss
  • Disease
  • Fitness
  • Nutrition
  • Lifestyle

© ২০২৬ স্বাস্থ্য ও সাহিত্য। সর্বস্বত্ব সংরক্ষিত।
গোপনীয়তা নীতি ব্যবহারের শর্তাবলি মেডিকেল ডিসক্লেইমার