Subscribe to get Updates
Health Insight BD - বিশ্বস্ত স্বাস্থ্য ও চিকিৎসা তথ্য
  • হোম
  • সকল আর্টিকেল
  • আমার সম্পর্কে
  • প্রয়োজনীয় টুলস
    • ওয়াটার ক্যালকুলেটর
    • ক্যালোরি ক্যালকুলেটর
    • বিএমআই ক্যালকুলেটর
    • জরুরি সহায়তা
  • রক্তদাতা
No Result
View All Result
  • হোম
  • সকল আর্টিকেল
  • আমার সম্পর্কে
  • প্রয়োজনীয় টুলস
    • ওয়াটার ক্যালকুলেটর
    • ক্যালোরি ক্যালকুলেটর
    • বিএমআই ক্যালকুলেটর
    • জরুরি সহায়তা
  • রক্তদাতা
No Result
View All Result
HealthNews
No Result
View All Result
Home Lifestyle

ঘুম কি দীর্ঘ জীবনের রহস্য?

জাপানের জনগোষ্ঠীর দীর্ জীবনের পিছে মূল অনুঘটক কি কি?

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
October 12, 2026
in Lifestyle, ঘুম কেন জীবনের ছন্দ
0
ঘুম কি দীর্ঘ জীবনের রহস্য?
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

জাপানিরা কতক্ষণ ঘুমায় ?
সেটাই কি জাপানিদের দীর্ঘ জীবনের অন্যতম কারণ?

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এক তথ্যে জানায় যে, একেক দেশে ঘুমের সময় ভিন্ন। আর অঞ্চল বিশেষে সেটার পার্থক্য আছে। যেমন: এশিয়ার বিভিন্ন দেশে দেশের জনগোষ্ঠীর সাথে অন্য মহাদেশের জসগোষ্ঠীর ঘুমের পার্থক্য আছে। জাপানের মানুষেরা গড়ে প্রতি রাতে ৪৭১ মিনিট। তা হলে কি বেশি না ঘুমিয়েও দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব? কি বলছে চিকিৎসা বিজ্ঞান!

রোজ ৮ ঘণ্টা ঘুমোতেই হবে—সুস্থ থাকার মূলমন্ত্রের তালিকায় এমন কথা প্রায়শই শোনা যায়। কিন্তু জাপানের দিকে তাকালে ছবিটা একটু অন্য রকম মনে হয়। সেখানে অধিকাংশই গড়ে ৮ ঘণ্টার কম ঘুমোয়। অথচ বিশ্বের দীর্ঘায়ু জনসংখ্যার তালিকায় জাপান বরাবরই উপরের দিকে। তা হলে কি বেশি না ঘুমিয়েই দীর্ঘদিন সুস্থ ভাবে বেঁচে থাকা সম্ভব?

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন-এর একটি তথ্য থেকে জানা যায়, এক এক দেশে ঘুমের সময় ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন, এশিয়ার গড় ঘুমের সময় অন্য মহাদেশের তুলনায় কম। জাপানে গড়ে প্রতি রাতে প্রায় ৪৭১ মিনিট, অর্থাৎ ৭ ঘণ্টা ৫১ মিনিট ঘুমোন মানুষ। এই হিসাব ৮ ঘণ্টার খুব কাছাকাছি। কিন্তু ৮ ঘণ্টা নয়। সে দেশে গড়ে ঘুমোনোর সময় বেশ কম।

ঘুমের ক্ষেত্রে শুধু কতক্ষণ ঘুমোচ্ছেন, তা নয়, ঘুম কতটা নিরবচ্ছিন্ন হচ্ছে এবং প্রতিদিন ঘুমোনো ও ওঠার সময় কতটা হেরফের হচ্ছে, সে দিকেও নজর দেওয়া প্রয়োজন। প্রাপ্তবয়স্কদের সাধারণত ৭–৯ ঘণ্টা ঘুমের পরামর্শ দেওয়া হয়। তবে বয়স, শারীরিক অবস্থা ও ব্যক্তিভেদে ঘুমের প্রয়োজন বদলাতে পারে। তাই অন্য দেশের মানুষের গড় ঘুমের সময় দেখে নিজের ঘুম কমিয়ে ফেলা মোটেই বুদ্ধিমানের কাজ নয়।

জাপানের দীর্ঘায়ুর কারণ শুধু ঘুমের সময়ের মধ্যে লুকিয়ে নেই। জাপানিদের খাদ্যাভ্যাস, শরীরের ওজন, জীবনযাপন এবং জনস্বাস্থ্যের উন্নতিও এর সঙ্গে জড়িত। কী ভাবে প্রভাব ফেলে সেগুলি?

১. জাপানিদের দীর্ঘায়ুর সম্ভাব্য কারণ খুঁজতে গিয়ে তাঁদের খাদ্যাভ্যাসের কথা বার বার উঠে আসে । ঐতিহ্যবাহী জাপানি খাবারে মাছ, সামুদ্রিক খাবার, সয়াবিনজাত খাবার, শাকসব্জি এবং গ্রিন টি-র উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পাশাপাশি অতিরিক্ত চিনি বা প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার তুলনামূলক ভাবে কম থাকার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। মাছ থেকে পাওয়া ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের পক্ষে উপকারী। সয়াবিন ও অন্যান্য উদ্ভিজ্জ খাবার থেকে মেলে প্রোটিন এবং নানা পুষ্টিকর উপাদান। এর ফলে শরীরে প্রদাহ বা হৃদ্‌যন্ত্রের সমস্যার ঝুঁকি অনেকটা কমে যায়।

২. অতিরিক্ত ওজন ও স্থূলত্ব হৃদ্‌রোগ-সহ একাধিক দীর্ঘমেয়াদি অসুস্থতার ঝুঁকি বাড়াতে পারে। জাপানের ক্ষেত্রে তুলনামূলক ভাবে স্থূলত্বের হার কম থাকাটাও দীর্ঘায়ুর সম্ভাব্য কারণের একটি হতে পারে। জাপানিরা যাতায়াতের জন্য গণপরিবহণ এবং হাঁটার উপর ভরসা রাখায় ওজন নিয়ন্ত্রণে সুবিধা হয় আরও।

৩. যত্রতত্র অল্প ঘুমিয়ে নেওয়ার অভ্যাস রয়েছে জাপানিদের। আর এটি শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। বাসে-ট্রেনে বা কাজের ফাঁকেও স্বল্পদৈর্ঘ্যের নিদ্রা স্বাভাবিক বলেই ধরা হয় সেখানে। এর ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে।

৪. রাতে ঘুমোনোর আগে ঈষদুষ্ণ জলে গা ধুয়ে নেওয়ার রীতি রয়েছে জাপানে। এই স্নানে স্নায়ুর উত্তেজনা প্রশমিত হয়। ফলে দ্রুত ঘুম চলে আসে। ঘুম হয়ও ভাল।

দীর্ঘায়ুর কোনও একটিমাত্র সূত্র নেই। নিয়মিত ও পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, শারীরচর্চা, ধূমপান এড়িয়ে চলা এবং প্রয়োজনমতো চিকিৎসা—এই অভ্যাসগুলির সম্মিলিত প্রভাবই দীর্ঘদিন সুস্থ থাকার সম্ভাবনা বাড়াতে পারে। জাপানের উদাহরণ থেকে তাই সবচেয়ে বড় শিক্ষা, ৮ ঘণ্টার হিসাব মেলানোর চেয়ে নিজের শরীরের প্রয়োজন বুঝে স্বাস্থ্যকর জীবনযাপন গড়ে তোলাই বেশি জরুরি।

 

Advertisement Banner
Previous Post

থাইরয়েডে পথ্য হিসেবে কি খাবেন? কেন খাবেন?

Next Post

ক্যান্সার হলেও সুস্থ কোষ বাঁচাবে। চিকিৎসা বিজ্ঞানের নতুন দিশক

জান্নাতুল বাকেয়া কেকা

জান্নাতুল বাকেয়া কেকা

Next Post
ক্যান্সার হলেও সুস্থ কোষ বাঁচাবে। চিকিৎসা বিজ্ঞানের নতুন দিশক

ক্যান্সার হলেও সুস্থ কোষ বাঁচাবে। চিকিৎসা বিজ্ঞানের নতুন দিশক

Discussion about this post

Recommended

Dental Care for Kids: When Should Your Child Start Going to the Dentist?

2 months ago
শান্তির জন্য প্রার্থনা!  বুদ্ধং শরণং গচ্ছামি

শান্তির জন্য প্রার্থনা! বুদ্ধং শরণং গচ্ছামি

2 months ago

Don't Miss

ক্যান্সার হলেও সুস্থ কোষ বাঁচাবে। চিকিৎসা বিজ্ঞানের নতুন দিশক

ক্যান্সার হলেও সুস্থ কোষ বাঁচাবে। চিকিৎসা বিজ্ঞানের নতুন দিশক

October 13, 2026
ঘুম কি দীর্ঘ জীবনের রহস্য?

ঘুম কি দীর্ঘ জীবনের রহস্য?

October 12, 2026
থাইরয়েডে পথ্য হিসেবে কি খাবেন? কেন খাবেন?

থাইরয়েডে পথ্য হিসেবে কি খাবেন? কেন খাবেন?

October 8, 2026
হাতে না পায়ে কেন রক্তচাপ মাপা হয়?

হাতে না পায়ে কেন রক্তচাপ মাপা হয়?

October 8, 2026
স্বাস্থ্য ও সাহিত্য শরীর, মন ও মননের খোরাকী

নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য, পুষ্টি, জীবনযাপন, মানসিক সুস্থতা এবং মননশীল সাহিত্যবিষয়ক লেখা সহজভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

দ্রুত লিংক

  • হোম
  • স্বাস্থ্য তথ্য
  • খাদ্য ও পুষ্টি
  • ফিটনেস
  • মানসিক স্বাস্থ্য
  • সকল আর্টিকেল

সেবা ও টুলস

  • স্বাস্থ্য সচেতনতা
  • প্রাথমিক চিকিৎসা
  • রক্তদাতা খুঁজুন
  • BMI ক্যালকুলেটর
  • ক্যালরি ক্যালকুলেটর
  • সাহিত্য ও মনন

যোগাযোগ

  • ইমেইল info@healthinsightbd.com
  • ফোন +880 1XXX-XXXXXX
  • ঠিকানা

    ঢাকা, বাংলাদেশ

© ২০২৬ স্বাস্থ্য ও সাহিত্য। সর্বস্বত্ব সংরক্ষিত।
গোপনীয়তা নীতি ব্যবহারের শর্তাবলি মেডিকেল ডিসক্লেইমার

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • Health
  • Weight Loss
  • Disease
  • Fitness
  • Nutrition
  • Lifestyle

© ২০২৬ স্বাস্থ্য ও সাহিত্য। সর্বস্বত্ব সংরক্ষিত।
গোপনীয়তা নীতি ব্যবহারের শর্তাবলি মেডিকেল ডিসক্লেইমার